Showing posts with label বঙ্গজননী মধুর বরণী. Show all posts
Showing posts with label বঙ্গজননী মধুর বরণী. Show all posts

Saturday, September 10, 2011

বঙ্গজননী মধুর বরণী




বিনামূল্যে বাংলা সর্বান্তিক ইউনিকোড ডাউনলোড লিংক: --

https://sites.google.com/site/ahanlipi/font-download/AhanLipi-Bangla14.zip



১১/০৯/২০১১ রবিবার, সকাল৤




বঙ্গজননী মধুর বরণী
তোমার তরণী রাজে বিশ্ব মাঝে
এ মধু বোল কোথা আছে বল
রস কল কল হৃদয় উতল৤

বঙ্গজননী সুমধুর ধ্বনি
উঠিল রনি চৌদিকে
চরণ বন্দি বন্দনা গান
সকলে মোরা লইব শিখে৤

হের গো মাতায় রবির কিরণ মাথায়
চরণে সাগর যায় চুমি,
দেহে কত রাশ ধানের সুবাস
সবার হৃদয়ে আছো তুমি৤

এই দেশ এই ভাষা, কুসুম গন্ধ আসা
মথিয়া যায় গো জগৎ
হাসি গানে ঠাসা এই ভালোবাসা
আনন্দের রাশি, উদ্বেল জলের প্রপাত৤


              -- মনোজকুমার দ. গিরিশ



প্রকাশিত   
নিউজ-বাংলা,   ওয়াশিংটন৤
    তারিখ  ০৮/০৫/২০১০